বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বারোবাজার রেলস্টেশন মাস্টার সাংবাদিকদের জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভোরবেলা রেললাইন পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD