পাকিস্তানি পর্বতারোহী ডা. আসমা মুশতাকের মরদেহ স্পান্তিক বেস ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে। কারাকোরাম পর্বতমালার ৭ হাজার ২৭ মিটার উচ্চতার স্পান্তিক পর্বত থেকে নামার সময় উচ্চতাজনিত গুরুতর শারীরিক সমস্যার মুখোমুখি হন এই সাহসী চিকিৎসক। পাহাড়ি উচ্চতার এই চরম প্রতিকূল পরিস্থিতিতে তিনি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন এবং পরবর্তীতে সেখানেই তার জীবনাবসান ঘটে।
এই মর্মান্তিক ঘটনাটি পর্বতারোহী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পেশায় চিকিৎসক ডা. আসমা মুশতাক পর্বতপ্রেমের টানে দুর্গম এই অভিযানে অংশ নিয়েছিলেন। উদ্ধারকারী দল অত্যন্ত প্রতিকূল আবহাওয়া ও ভৌগোলিক বিপদের মধ্যেও দীর্ঘ প্রচেষ্টার পর ৭ হাজার মিটার উঁচু ওই পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষ ও স্থানীয় উদ্ধারকর্মীরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই আন্তর্জাতিক পর্বতপ্রেমিক ও চিকিৎসা মহলে শোকের মাতম চলছে। তার অকাল প্রয়াণে পরিবার ও সহকর্মীরা গভীরভাবে শোকাহত। চিকিৎসাসেবার পাশাপাশি অ্যাডভেঞ্চারের প্রতি তার এই তীব্র আকর্ষণ তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, যা আজ স্মৃতির পাতায় অম্লান হয়ে রইল।
আরববাংলা টিভি/ডেস্ক