নেত্রকোনার মোহনগঞ্জে অগ্নিনির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে ব্যাপক প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে অগ্নিনির্বাপক যন্ত্র সংগ্রহ করে নামমাত্র রিফিল বা কোনো রকম রিফিল ছাড়াই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এই বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সংশ্লিষ্ট দপ্তরে প্রতিকার চেয়েছেন।
সাংবাদিকদের কাছে স্থানীয় ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ফায়ার সার্ভিসের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তার এমন কর্মকাণ্ডে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে এই ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক