রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: চিফ হুইপ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সামনে থাকা জনমিতিক লভ্যাংশ বা পপুলেশন ডিভিডেন্ট সঠিকভাবে কাজে লাগাতে হবে। দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ ও শিক্ষিত মানবসম্পদে পরিণত করার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব। সম্প্রতি সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

চিফ হুইপ আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের সময়ে দেশের যুবসমাজকে কর্মমুখী শিক্ষা এবং আধুনিক প্রযুক্তিতে পারদর্শী করে তুলতে নানা ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার যে অপক্ষয় ঘটেছিল, তা থেকে বেরিয়ে এসে একটি প্রগতিশীল ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির গতিধারা অব্যাহত রাখতে হলে শুধু গতানুগতিক শিক্ষার ওপর নির্ভর করলে চলবে না। কারিগরি শিক্ষা এবং গবেষণাভিত্তিক জ্ঞানার্জনের ওপর বিশেষ জোর দিতে হবে। পাশাপাশি, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD