নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে তিনি তার মরহুম বাবা ও মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে ঠাকুরগাঁও পৌঁছানোর পর তাকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন এবং দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক