মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনে চীনের আহ্বানকে স্পষ্টভাবে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যৌথ নিরাপত্তার ওপর চীনের গুরুত্বারোপের নীতিটিকে ইরান দীর্ঘদিন ধরে সমর্থন জানিয়ে আসছে এবং বর্তমান পরিস্থিতিতে এর গুরুত্ব আরও বেশি।
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব এবং তেহরানের কৌশলগত অবস্থানের মধ্যে এটি একটি নতুন সহযোগিতার বার্তা বহন করে। এই নিরাপত্তা কাঠামো বাস্তবায়িত হলে আঞ্চলিক রাজনীতিতে শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের কূটনৈতিক নীতিতে কিছু বিতর্কিত বিষয় থাকলেও বর্তমান সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে নানা ধরনের নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। তেহরান ও বেইজিংয়ের এই ঘনিষ্ঠতা ভবিষ্যৎ বৈশ্বিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক