শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সিন্ধু নদে বাঁধ দিল ভারত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:২২ অপরাহ্ণ

পাকিস্তানের সঙ্গে তীব্র কূটনৈতিক টানাপোড়েন এবং সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত থাকার মধ্যেই লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ তৈরি করেছে ভারত। লাদাখের বৃহত্তম শহর লেহর উপসাই এলাকায় বাঁধটি নির্মাণ করা হয়েছে। সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

এই বাঁধ নির্মাণের ফলে দুই দেশের মধ্যকার চলমান ভূরাজনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এর আগে সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে নানা আলোচনা ও মতবিরোধ দেখা গেছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD