শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু বানাতে বাণিজ্যিক লোকেশন ডেটা ব্যবহার করা হয়েছে—এমন খবরের পর সামরিক ডিভাইসে বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক শাখা। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য ইরানি হামলার শঙ্কায় মার্কিন সামরিক বাহিনী তাদের সাইবার নিরাপত্তা জোরদার করেছে। এর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে জানান।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে, স্মার্টফোনে ব্যবহৃত বিভিন্ন অ্যাপের মাধ্যমে সংগৃহীত লোকেশন ডেটা সামরিক গোপনীয়তা ফাঁস করে দিতে পারে। বিশেষ করে যুদ্ধক্ষেত্র বা সংবেদনশীল এলাকায় অবস্থানরত সেনাদের ক্ষেত্রে এটি মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এবং অন্যান্য সামরিক শাখাগুলো তাদের সদস্যদের ব্যক্তিগত ও দরিক ডিভাইসের গোপনীয়তা সেটিংস কঠোর করার নির্দেশ দিয়েছে, যাতে কোনোভাবেই বাণিজ্যিক ট্র্যাকারগুলো সেনাদের সঠিক অবস্থান চিহ্নিত করতে না পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD