শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শীঘ্রই পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

ওয়াশিংটন খুব শিগগিরই ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে হামলা চালাতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। গণমাধ্যমকে জানান যে, তেহরানের সঙ্গে চলমান সংঘাতকে তিনি একটি তুচ্ছ বিষয় হিসেবে দেখছেন।

আন্তর্জাতিক রাজনীতিতে এই মন্তব্য নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন সামরিক কৌশল নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে আসছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারি এই অঞ্চলে চলমান ভূরাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করতে পারে। তবে তেহরান এই ধরনের হুমকির কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়েছে। উভয় দেশের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD