ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের কারণে মার্কিন নাগরিকদের ওপর বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়ছে। দেশটির পাম্পগুলোয় ডিজেলের দাম এযাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে মূলত বাণিজ্য এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে ডিজেলের ব্যবহার সর্বাধিক। তেলের বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি তেল আমদানিতে বিঘ্ন ঘটছে, যার ফলে অভ্যন্তরীণ বাজারে এই মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই পরিস্থিতির দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর।
পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রশাসন বিভিন্ন বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক