জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রধান সেলেস্তে সাওলো জানিয়েছেন, চলতি বছরের এল নিনোর প্রবাহ গত চার দশকের মধ্যে সবচেয়ে প্রচণ্ডতম হতে যাচ্ছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার যে চরম রূপ ধারণ করেছে, তারই বহিঃপ্রকাশ এই এল নিনো।
সাওলো সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বলেন, এল নিনোর বর্তমান গতিপ্রবাহ সংস্থাটির দীর্ঘদিনের পর্যবেক্ষণ ইতিহাসের অন্যতম শক্তিশালী রূপ নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, তীব্র খরা এবং অস্বাভাবিক বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে এখনই যথাযথ প্রস্তুতি এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানান ডব্লিউএমও প্রধান। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কৃষ, খাদ্য নিরাপত্তা এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
আরববাংলা টিভি/ডেস্ক