শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

অর্থ বাঁচাতে ব্রিটিশ সেনাবাহিনীর অপ্রয়োজনীয় প্রশিক্ষণ বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

তীব্র অর্থনৈতিক চাপের মুখে পড়ে ব্রিটিশ সেনাবাহিনীকে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে অপ্রয়োজনীয় বা জরুরি নয়—এমন প্রশিক্ষণ-মহড়া কমিয়ে দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সরকারি কোষাগারের অর্থ সাশ্রয় করতেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এই নির্দেশনার বাইরেও কিছু বিশেষ ক্ষেত্র সুরক্ষিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদেশে মোতায়েন থাকা কিংবা খুব শীঘ্রই বিদেশে নতুন করে মোতায়েন হতে যাওয়া সেনাদের সামরিক প্রশিক্ষণ ও প্রস্তুতি আগের মতোই নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত এবং নির্দিষ্ট কোনো বিশেষ অভিযানের প্রস্তুতিতে সরাসরি যুক্ত নেই, এমন ইউনিটগুলোর বড় পরিসরের মহড়া সাময়িকভাবে স্থগিত বা সীমিত করা হবে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে সামরিক খাতের ব্যয় সংকোচন করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ কর্র্তৃপক্ষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD