শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা মারা গেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে আটটার দিকে মোকামতলা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও প্রত্যক্ষদর্শীরা আহতবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদকর্মীদের জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিমন্ত্রীর গাড়িবহরের গতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD