শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ

হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ সেখানে সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়টি বিবেচনা করছে দেশটি।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুটে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেণ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে সিউল এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধুপ্রতিম দেশগুলোর সাথেও আলোচনা চলছে বলে সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হরমুজ প্রণালির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার এই সম্ভাব্য পদক্ষেপে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ার ইঙ্গিত মিলছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD