শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ষাটগম্বুজ মসজিদে অশালীনতা ও টিকটক চর্চা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের স্থাপত্য, ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের অন্যতম নিদর্শন। বিশ্ব ঐতিহ্যের অংশ এই স্থাপনাটি দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হলেও এর পরিবেশের পবিত্রতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অভিযোগ, কিছু দর্শনার্থী মসজিদ প্রাঙ্গণে এসে টিকটক ভিডিও তৈরি এবং নানা অশালীন কার্যকলাপে জড়িয়ে পড়ছেন, যা এই ঐতিহাসিক ও ধর্মীয় স্থানের পবিত্রতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।

প্রতিদিন দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে আসেন। তবে সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে মসজিদের পবিত্র চত্বরে দাঁড়িয়ে নাচ গান করা এবং টিকটক ভিডিও বানানোর প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ ধর্মপ্রাণ মানুষ ও প্রকৃত ইতিহাসপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমন পবিত্র স্থানে এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটার সুযোগ পাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও দর্শনার্থীরা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ঐতিহাসিক এই স্থাপনার ঐতিহ্য রক্ষা করতে হলে অবিলম্বে মসজিদ প্রাঙ্গণে সব ধরনের অশালীন আচরণ, ছবি তোলা এবং টিকটক তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। পাশাপাশি দর্শনার্থীদের চলাফেরা মনিটরিং করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ এবং সচেতনতামূলক সাইনবোর্ড টাঙানোর দাবিও জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD