প্রশাসনের চেয়ারে বসে দলীয় রাজনীতি না করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কোনো ধরনের দলীয়করণ কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার করার অপচেষ্টা সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নেবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের সেবা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মন্তব্য করেন তারা।
আসন্ন আগামী ৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ জনসভার প্রস্তুতিমূলক বৈঠকে এই হুশিয়ারি দেওয়া হয়। স্থানীয় নেতাদের মতে, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনকে যেভাবে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল, তার পুনরাবৃত্তি বর্তমান স্বাধীন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। প্রশাসনকে সম্পূর্ণ জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত দেখতে চায় দেশবাসী।
বৈঠকে জামায়াত নেতারা আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের সকল নাগরিকের সমান অধিকার রক্ষা করা প্রশাসনের প্রতিটি কর্মকর্তার নৈতিক দায়িত্ব। কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতিত্বমূলক আচরণ করা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। তাই অবিলম্বে এই ধরনের প্রবণতা থেকে বেরিয়ে এসে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা। অন্যথায় জনগণের অধিকার আ আদায়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।
আরববাংলা টিভি/ডেস্ক