শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিএনপি নেতারা পালিয়ে যাননি: ত্রাণমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির নেতারা অন্য দলের নেতাদের মতো পালিয়ে যাননি, লড়াই-সংগ্রামে মানুষের পাশে থেকে দেশের মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছেন। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণেই কাজ করে যাবে।

তিনি আরও বলেন, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু দেশের দেশপ্রেমিক জনতা এবং বিএনপি ও সমমনা দলগুলোর কঠোর আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।

মন্ত্রী উল্লেখ করেন, দেশের এই ক্রান্তিলাগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা সবসময় বানভাসি ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ভবিষ্যতেও এই জনকল্যাণমূলক ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতাকর্মী ছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ত্রাণমন্ত্রী দুর্গত মানুষের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকেও ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD