শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ঈদগাঁওয়ে ধ্বংস হলো মাদকের আখড়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে অত্যন্ত কঠোর হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি, প্রশাসন এবং স্থানীয় সচেতন জনগণের সরব সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ অভিযান বাস্তবায়িত হয়। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজ ও যুবশক্তিকে রক্ষা করার জন্য এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে স্থানীয়রা মত প্রকাশ করেছেন।

অভিযানকালে ইউনিয়নের খামারপাড়া, মিয়াজীপাড়া, লরাবাগ, রাবারড্রামসহ বিভিন্ন স্পর্শকাতর ও দূরবর্তী এলাকায় গড়ে ওঠা মাদক কেনাবেচার গোপন ঝুপড়িগুলো বুলডোজার ও স্থানীয় লোকবলের সাহায্যে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই স্পটগুলোতে মাদকের আসর বসত এবং এর সাথে জড়িতরা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান।

অভিযান শেষে ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি সাংবাদিকদের বলেছেন, এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টায় এই ধরনের ঝুপড়ি ও মাদকের আখড়া ধ্বংসের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই কার্যক্রমে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদক ব্যবসায়ীদের কঠোর আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD