বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

রায়পুরায় প্রবাসীর স্ত্রী-সন্তান ফেরতের দাবিতে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় কুয়েত প্রবাসীর স্ত্রী, সন্তান, নগদ টাকা ও স্বর্ণালংকার ফিরে পেতে এবং অভিযুক্ত অ্যাডভোকেট নয়ন মোল্লার বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রবাসী কল্যাণ সংঘ ও এলাকাবাসীর যৌথ ব্যানারে বৃহস্পতিবার নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও প্রবাসীর স্বজনদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার শত শত মানুষ অংশ নেন এবং অবিলম্বে ভুক্তভোগী পরিবারটিকে ন্যায়বিচার দেওয়ার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুয়েত প্রবাসী দীর্ঘদিন ধরে প্রবাসে কষ্টার্জিত অর্থ উপার্জন করে আসছেন। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহলের যোগসাজশে অ্যাডভোকেট নয়ন মোল্লা বিভিন্নভাবে ওই প্রবাসীর পরিবারকে হয়রানি করে আসছেন। শুধু তাই নয়, প্রবাসীর স্ত্রী ও সন্তানকে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার আত্মসাৎ করারও অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং মানবেতর জীবনযাপন করছে বলে জানান এলাকাবাসী।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করেও প্রভাবশালী মহলের কারণে বারবার বাধাগ্রস্ত হতে হচ্ছে। এই অবস্থায় বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অ্যাডভোকেট নয়ন মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং কুয়েত প্রবাসীর স্ত্রী, সন্তানসহ লুণ্ঠিত অর্থ ও স্বর্ণালংকার দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD