কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাহরাইন। এসব হামলাকে কুয়েতের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এ ধরনের আগ্রাসী পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এ ধরনের উসকানি কোনোভাবেই কাম্য নয়।
কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাহরাইন সরকার। আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং যেকোনো বাহ্যিক হুমকি মোকাবিলায় কুয়েতের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানানো হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাহরাইন, যেন মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো বড় ধরনের সংঘাতের সৃষ্টি না হয়। আঞ্চলিক শান্তি বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক