শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ক্রিকেটারদের অধিকারে কোনো ছাড় দিইনি: মিঠুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করলেন মোহাম্মদ মিঠুন। গত এক বছরে নানা চ্যালেঞ্জ থাকলেও ক্রিকেটারদের স্বার্থ রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে কোয়াব কঠোর অবস্থানে ছিল বলে জানিয়েছেন তিনি। দায়িত্ব পালনের ১২ মাস পূর্তিতে কোয়াবের সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে জানান এই অভিজ্ঞ ক্রিকেটার।

তিনি আরও উল্লেখ করেন যে, বিগত দিনে দেশের ক্রীড়া অঙ্গনে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা চলে আসছিল, যার প্রভাব পড়েছিল সাধারণ খেলোয়াড়দের ওপর। বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্রীড়া ফেডারেশনগুলোতে রাজনৈতিক প্রভাব এবং দলীয়করণের কারণে খেলোয়াড়রা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতেন। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে অনেক ক্রীড়াবিদ কোণঠাসা হয়ে পড়েছিলেন।

বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কোয়াব সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা, সঠিক সময়ে পারিশ্রমিক প্রাপ্তি এবং উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে কোয়াব আপসীন ভূমিকা পালন করছে। আগামী দিনে দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে এবং খেলোয়াড়দের কল্যাণে আরও যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD