শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

জ্ঞানভিত্তিক রাজনীতি জরুরি: আইনমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ

জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে জ্ঞানভিত্তিক রাজনীতি অপরিহার্য বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬ এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের আলোকে একটি মননশীল সমাজ বিনির্মাণে বই পড়ার কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের সময়ে দেশের তরুণ সমাজকে ইতিহাস ও জ্ঞানচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বইমেলার সার্বিক সফলতা কামনা করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD