বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

দশম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ

গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে আসা সংবাদকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে অবিলম্বে নতুন ওয়েজ বোর্ড গঠন করা জরুরি। পাশাপাশি বিগত দিনে যেসব প্রতিষ্ঠানে নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়ন করা হয়নি, তা দ্রুত কার্যকর করার জোর দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে নেতারা আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। দেশের ক্রান্তিলগ্নে সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করে গেলেও তাদের আর্থিক সুরক্ষা ও চাকরির নিশ্চয়তা এখনো নিশ্চিত হয়নি। তাই অবিলম্বে সাংবাদিক সমাজের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD