বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

বিএনপি ও বিশুদ্ধ নদী একই সূত্রে গাঁথা: রিজভী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

বিএনপি আর বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি এবং বিশুদ্ধ নদীনালার মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

বুধবার রাজধানীর ধোলাইখাল পুকুর সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রুহুল কবির রিজভী আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নানা দমন-পীড়ন ও নির্যাতন সত্ত্বেও দেশের সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। জনগণের ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং অতীতেও ছিল।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি সাম্যভিত্তিক সমাজ গঠনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত দূরদর্শী ও ইতিবাচক নেতৃত্ব প্রদান করে যাচ্ছেন। তার নির্দেশেই সারাদেশের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের রাজনীতিতে এক নতুন গতির সঞ্চার করেছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD