বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর প্রকল্প :বাণিজ্যমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ২:১২ অপরাহ্ণ

বিদ্যুতের চাহিদা পূরণে সরকার সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।‎

শনিবার (২২ আগস্ট) একদিনের সিলেট সফরকালে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পকারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার।

এসময় তিনি বলেন, চলমান জ্বালানি সংকটের কারণে এনার্জি ইনটেনসিভ বিনিয়োগ এর পরিবর্তে ক্ষুদ্র শিল্পের প্রসারে কাজ করবে সরকার। দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে রূপান্তর করতে চায় সরকার।

এছাড়াও, সিলেটের প্রস্তাবিত নতুন বিসিক শিল্প নগরীর জন্য সরকার বিকল্প জ্বালানির কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD