সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯২ মামলা, ডাম্পিং ৪৫১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৫:৪১ pm

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে যানবাহন ও চালকের বিরুদ্ধে ১৫৯২ মামলা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৫১টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৮টি যানবাহন রেকার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১১৪টি, লালবাগে ১৩৬টি, মতিঝিলে ২৬৮টি, ওয়ারীতে ১২৮টি, তেজগাঁওয়ে ২২২টি, মিরপুরে ২৫৯টি, উত্তরায় ২৬১টি এবং গুলশানে ২০৪টি মামলা করা হয়েছে।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অভিযান চলাকালে ৪৫১টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৮টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD