রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১১৩৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৫:৩৭ pm

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ও হামের লক্ষণ দেখা গেছে ১ হাজার ১৩৭ শিশুর শরীরে।

রবিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষায় ১১৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ১ হাজার ২২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৪৮ শিশু। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৬ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জনে। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১২ হাজার ৬২০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD