রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশে যেতে কাজ করছে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬ ১:৪৩ pm

আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেহান আসিফ আসাদ বলেন, লক্ষ্যটি অর্জন কঠিন হলেও অসম্ভব নয়। এ উদ্দেশ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ধাপে ধাপে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।

উপদেষ্টা আরও জানান, দেশে আসন্ন ৫জি সেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে একটি শক্তিশালী ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। পাশাপাশি টেলিকম খাতে করহার কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বিনিয়োগ ও সেবা সম্প্রসারণ সহজ হয়।

এছাড়া তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের সব নাগরিকের জন্য ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে লেনদেন সহজ হবে এবং দেশের ডিজিটাল অর্থনীতির গতি আরও বাড়বে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD