শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

রামপালের ৩৩ হাজার টন কয়লা নিয়ে মোংলায় এমভি সাগরজিৎ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি সাগরজিৎ। শনিবার (২১ অক্টোবর) সকালে ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার ১১০ মেট্রিক টন কয়লা নিয়ে আসা সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজটি বন্দরের হাড়বাড়ীয়ার ১২ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে বন্দরে ভিড়ে কয়লাবাহী জাহাজ এমভি সাগরজিৎ। জাহাজটি ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর শনিবার সকালে মোংলায় ভিড়ার পর দুপুর থেকে কয়লা খালাস শুরু হয়। খালাসের সঙ্গে সঙ্গে কয়লা লাইটারেজে করে কেন্দ্রের জেটিতে নেওয়া হচ্ছে।

এর আগে ৩ অক্টোবর ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এমভি লুনা রোজা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD