সেনাবাহিনীর সকল সেনা সদস্যের উদ্দেশে বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখা এবং দেশের যেকোনো সংকটে জনগণের পাশে থেকে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান।
বর্তমান প্রেক্ষাপটে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী দেশের কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই নিয়মিত দরবারের মাধ্যমে সেনা সদস্যদের মধ্যে শৃঙ্খলা ও মনোবল আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। দেশের যেকোনো পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
আরববাংলা টিভি/ডেস্ক