শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

যুদ্ধের মধ্যেও বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ণ

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো এক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চলতি বছরের গত সাত মাসে চার লাখ ৩৪ হাজার কর্মী বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং রেমিড্যান্স প্রবাহ বাড়াতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী মহোদয় আরও জানান যে বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপ ও কূটনৈতিক প্রচেষ্টার ফলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের জন্য আরও ভালো ফলাফল ও নতুন সম্ভাবনার দ্বার উন্মউক্ত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সংকটের মধ্যেও এত বিপুল সংখ্যক কর্মীর বিদেশে কর্মসংস্থান দেশের অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব ফেলবে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা কাটিয়ে বর্তমানে শ্রমবাজারকে অধিকতর গতিশীল ও নিরাপদ করার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের স্থবিরতা কাটিয়ে জনশক্তি রপ্তানি খাতকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD