মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সক্ষমতা বেড়েছে: নৌ প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের সক্ষমতা বেড়েছে। পদ্মা সেতু, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে টার্মিনাল, পায়রা বন্দর আমাদের সক্ষমতার উদাহরণ।

রোববার (১৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে যুক্ত হওয়া সাত ধরনের ২৪টি যন্ত্রপাতি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করে আমরা এগিয়ে যাব। নৌ পরিবহন খাত এগিয়ে যাচ্ছে। মেরিটাইমকে বাদ দিয়ে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী সে বিষয়ের প্রতি জোর দিয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রায় ৯১৪ কোটি টাকা দিয়ে ১০৪টি যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে, ৩৯৩ কোটি ৩৩ লাখ টাকা মূল্যের সাত ধরনের ২৪টি যন্ত্রপাতি বন্দরের অপারেশনাল কাজে যুক্ত করা হয়েছে। অবশিষ্ট যন্ত্রপাতি পর্যায়ক্রমে যুক্ত হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD