মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

দখল করে এখন পরিচ্ছন্নতার নাটক: আসিফ মাহমুদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখল ও ভাঙচুরের পর লোকদেখানো পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি গণমাধ্যমকে জানান, অতীতে যারা এই প্রতিষ্ঠানগুলো জবরদখল করেছিল এবং লুটপাট চালিয়েছিল, তারাই এখন নিজেদের অপরাধ ঢাকতে মায়াকান্না ও পরিচ্ছন্নতার নাটক করছে।

আসিফ মাহমুদ আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরও একটি চক্র নানা কৌশলে সাধারণ মানুষের সেবা পাওয়ার অধিকারগুলো কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মতো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়ে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী আমলে দেশের বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান কীভাবে দলীয়িকরণ ও দখলের শিকার হয়েছিল, তা আজ দেশবাসীর কাছে স্পষ্ট। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনগুলোর ক্যাডাররা যেভাবে সাধারণ মানুষের চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার অবসান ঘটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতকে দুর্নীতিমুক্ত করতে সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD