আভিষ্কা ফার্নান্ডো ও পাথুম নিসাঙ্কার জুটি জমে গিয়েছিল ২২ গজে। সাত ওভারে ৫২ রান তুলে ফেলে তারা। অষ্টম ওভারে তাসকিন আহমেদের বদলে বল হাতে নেন তানজিম হাসান সাকিব। প্রথম ওভারে দারুণ লাইন-লেন্থের বলে লঙ্কানদের অসুবিধায় ফেলেছিলেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে পেয়ে যান উইকেট। আভিষ্কা ৩৩ রানে আউট হন। একটু বাইরে দিয়ে যাাওয়া বল তার ব্যাট ছুঁয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে জমা পড়ে। ৭১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১০ ওভারে ১ উইকেটে ৭১ রান শ্রীলঙ্কার।
কোনও উইকেট না হারিয়ে পঞ্চাশ ছাড়ালো শ্রীলঙ্কা
সাত ওভারের খেলা শেষ। পাথুম নিসাঙ্কা ও আভিষ্কা ফার্নান্ডো ওপেনিং জুটিতে নেমে রান বাড়িয়ে নিচ্ছেন। এখনও কোনও সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। কোনও উইকেট না হারিয়ে ৫২ রান শ্রীলঙ্কার।
প্রথম ওভারে শরিফুল ২ রান দিলেও খরুচে তাসকিন
শরিফুল ইসলাম প্রথম পাঁচ বল ডট দেন, শেষ বলে দুটি রান নেন পাথুম নিসাঙ্কা। তবে দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ ছিলেন খরুচে। তার ওভার থেকে দুটি চারে ১২ রান তুলে নিয়েছে শ্রীলঙ্কা। দুই ওভারে কোনও উইকেট না হারিয়ে তাদের রান ১৪।
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কা ও বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে চট্টগ্রামে। বুধবার প্রথম ওয়ানডেতে টসে হেরে বোলিং পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা।
টসের কয়েন ছোঁড়েন নাজমুল হোসেন শান্ত। জিতে যান কুশল মেন্ডিস। আগে ব্যাটিং করাই শ্রেয় মনে করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক। শেষবার দুই দল এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। ওইবারই ক্রিকেট ইতিহাসের প্রথম টাইমড আউটের ঘটনা ঘটে, শিকার হন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ।
দুই স্পিনার, তিন সিমার ও ছয় ব্যাটারকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন, তার জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব। টি-টোয়েন্টিতে না খেলা মেহেদী হাসান মিরাজকেও ফেরানো হয়েছে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা স্কোয়াড: পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, মাহিশ ঠিকশানা, দিলশান মাদুশাঙ্কা।