মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার ও যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও বড় ধরনের সামুদ্রিক হামলার ঘটনা ঘটেছে। রোববার পহেলা নভেম্বর এই নৌপথটি অতিক্রম করার সময় সাগরে আগে থেকে পুঁতে রাখা মাইনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বড় তেলবাহী ট্যাংকার। আন্তর্জাতিক তেল সরবরাহ ও বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল এই জলসীমায় এ ধরনের ঘটনায় গোটা অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ট্যাংকার দুটি নির্দিষ্ট রুট ধরে মধ্যপ্রাচ্যের তেল নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হরমুজ প্রণালির সংকীর্ণ ও কৌশলগত পয়েন্টে বিস্ফোরণের শিকার হয় যান দুটি। এর ফলে ট্যাংকার দুটির উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো তেল দুর্ঘটনাবশত সমুদ্রে ছড়িয়ে পড়ার বা প্রাণহানির বড় খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর ওই জলসীমায় চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাংকারগুলোর মধ্যে চরম সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক দ্বন্দ্ব এবং নানা দেশের মধ্যকার সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে এই ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষায় এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনার পর সংশ্লিষ্ট কতৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক