যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় নয়জন আরোহী নিয়ে একটি ব্যবসায়িক বিমান মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার ঠিক আগে পাইলটের শেষ বার্তা ছিল আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি, যা পরিস্থিতিকে আরও বেশি মর্মান্তিক করে তুলেছে।
বাহামাগামী বিমানটি হঠাৎ করেই আকাশ থেকে খাড়া নিচের দিকে নেমে আসে এবং একটি ব্যস্ত সড়কের পাশে সজোরে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। এই ভয়াবহ দৃশ্য স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়ে, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমকে জানান তারা। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার কাজ শুরু করেন।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ফ্লোরিডার ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিমানটি কীভাবে এবং ঠিক কী কারণে যান্ত্রিক ত্রুটির শিকার হলো, তা উদঘাটনে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিক তদন্ত শেষ হলে দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি/ডেস্ক