আরব উপসাগরে সৌদি আরবের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। সোমবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলার ঘটনাটি ঘটে সৌদি উপকূলের কাছাকাছি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায়। এই আকস্মিক হামলার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের হামলা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বৈশ্বিক তেল সরবরাহের মূল ধমনী হিসেবে পরিচিত এই অঞ্চলে এ ধরণের ঘটনা তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঘটনার পর সংশ্লিষ্ট কতৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলো পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত জাহাজের পরিস্থিতি খতিয়ে দেখছে।
এর আগেও এই অঞ্চলে বেশ কিছু বাণিজ্যিক ও তেলবাহী জাহাজে এ ধরনের রহস্যজনক হামলার ঘটনা ঘটেছিল, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের জলসীমায় নিরাপত্তা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি/ডেস্ক