শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শহীদ শান্তর নামে উড়াল সেতু নামকরণের দাবি এমপি শাহজাহানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের শহিদ ফয়সাল আহমদ শান্তর নামে একটি উড়াল সেতুর নামকরণের জোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় জানান, ছাত্র-জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে শহীদদের আত্মত্যাগকে কোনোভাবেই ম্লান হতে দেওয়া যাবে না।

শনিবার বিকেলে নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আয়োজিত লংমার্চের এক বিশাল সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি উত্থাপন করেন। সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশে যে গুম, খুন ও লুণ্ঠনের রাজত্ব কায়েম করা হয়েছিল, তার বিরুদ্ধে ছাত্র-জনতা এক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছে। এই বিজয়ের অন্যতম বীর সেনানী ছিলেন শহিদ ফয়সাল আহমদ শান্ত। তাই তাঁর স্মৃতি অম্লান রাখতে দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ উড়াল সেতু তাঁর নামে নামকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানান এমপি শাহজাহান চৌধুরী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD