শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

আপা আপা করিস না, আপা আর আসবে না—এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে হবিগঞ্জ শহর। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন প্রান্তে যখন জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে, ঠিক তখনই হবিগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্ট থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবে রূপ নেয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা এবং বিভিন্ন ফেস্টুন শোভা পায়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নের শপথ নেন।

মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী। সমাবেশে বক্তারা বলেন, দেশের মাটি থেকে ফ্যাসিবাদের দোসরদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। তারা আরও উল্লেখ করেন, গত দেড় দশকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ মানুষের ওপর যে চরম দমনপীড়ন চালিয়েছে, তার বিচার দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় নেতৃবৃন্দ জানান, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শই তাদের প্রধান অনুপ্রেরণা। শান্তিপূর্ণ এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেয়, যা শেষ পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD