সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ

সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে চলমান লড়াই দ্রুত আরো বড় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের সংঘাত নতুন করে শুরুর পর প্রথমবারের মতো সৌদি রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটার পর যুক্তরাষ্ট্র এ সতর্কবার্তা দিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। একই সঙ্গে সংঘাতের বিস্তার রোধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতাও জোরদার করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD