সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ

ফেনীর সোনাগাজীতে মাদক বিক্রি ও সেবনের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সোনাগাজী মডেল থানার পুলিশ এই গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত মাদকবিরোধী অভিযের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান এবং বখতারমুন্সি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল। পুলিশ সুত্রে আরও জানা যায়, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। সমাজের যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এমন কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD