মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এসময় টাকার অংকে লেনদেনের পরিমান সামান্য কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১০৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ২০০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭৭৬ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৯১ কোটি ৫৯ লাখ ৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭০টি কোম্পানির, বিপরীতে ৩০৬ কোম্পানির দর কমেছে। আর ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD