শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৪ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৭৪ টি কোম্পানির শেয়ারের দর। সামান্য বেড়েছে গতদিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৭৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮২৯ কোটি ৩৭ লাখ টাকা টাকা।

ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৪ টি কোম্পানির, বিপরীতে ১৫৯ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD