বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ

সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় গণমাধ্যমকে জানান যে, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটিতে থাকা সকল আরোহী প্রাণ হারিয়েছেন। দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতের মরদেহগুলো উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালুতে আছড়ে পড়ে এবং মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। আবহাওয়া অনুকূলে না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। আন্তর্জাতিক এই বিমান দুর্ঘটনাটি বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD