বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ডা. জাকির নায়েকের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর সাক্ষাৎ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

প্রখ্যাত দাঈ ডা. জাকির নায়েকের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মালয়েশিয়ায় ডা. জাকির নায়েকের নিজস্ব বাসভবনে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এ সময় দেশের আরেক জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে গণমাধ্যমকে জানান হয় যে, দুই দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের দাওয়াতি কার্যক্রম নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে শায়খ আহমাদুল্লাহ তার নিজের লেখা কিছু গবেষণামূলক বই উপহার দেন ডা. জাকির নায়েককে। এ সময় ইসলামের প্রচার ও প্রসারে আধুনিক মিডিয়ার ব্যবহার এবং তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক পথে পরিচালিত করার বিভিন্ন দিক নিয়ে তারা মতবিনিময় করেন।

এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দ্বীনি প্রচারে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার প্রবাসীদের পাশাপাশি দুই দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে এই সাক্ষাতের খবরটি বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD