মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

চাটুকারদের পদায়ন নয়, যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশে ফ্যাসিবাদী সংস্কৃতি দূর করতে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে। শুধু দলীয় আনুগত্য কিংবা চাটুকারিতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে রাষ্ট্র আবারও সংকটের মুখে পড়বে। তাই জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা সব ধরনের বৈষম্য ও দলীয়করণের সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে।

সম্প্রতি এক আলোচনা সভায় দেশের বিশিষ্ট নাগরিক ও নীতিনির্ধারকরা এই মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, অতীতে কার্যতা নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মেধাকে মূল্যায়ন না করে দলীয় অনুগতদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল, তার চড়া মূল্য দিতে হয়েছে পুরো জাতিকে। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ক্যাডার বাহিনী দিয়ে প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল।

বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্র মেরামতের এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো ধরনের অবহেলা বা চাটুকারিতাকে প্রশ্রয় দেওয়া চলবে না। অতীতে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার কারণে দেশের প্রতিটি খাতের বারোটা বেজেছিল। সেখান থেকে বেরিয়ে আসতে হলে মেধার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে দেশের সচেতন নাগরিক সমাজ মনে করে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, অন্যথায় জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD