বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

রিপাবলিকানদের জয় পেলে ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মার্কিন অর্থনীতিতে প্রায় এক ট্রিলিয়ন ডলারের প্রণোদনা যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এক রাজনৈতিক সমাবেশে এই বড় আর্থিক প্রতিশ্রুতির কথা জানান ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের মন জয় করতেই এই কৌশল নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মার্কিন নাগরিকরা যখন চাপে রয়েছে, ঠিক তখনই এই নগদ অর্থ প্রদানের ঘোষণা ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের এই প্রস্তাব কংগ্রেসে পাস হওয়া নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে নানা সমীকরণ শুরু হয়েছে।

এর আগে বিভিন্ন নীতি নির্ধারণী বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরেছেন। আন্তর্জাতিক রাজনীতি এবং মার্কিন অর্থনীতির গতিপ্রকৃতিতে এই ধরনের বড় অংকের প্রণোদনা প্যাকেজ সবসময়ই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। তবে এই অর্থ বিতরণের উৎস এবং জাতীয় বাজেটের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে অর্থনীতিবিদদের মধ্যেও নানা ধরনের হিসাব-নিকাশ শুরু হয়েছে। মার্কিন রাজনীতিতে এই ঘোষণা একটি বড় মোড় পরিবর্তনকারী হিসেবে দেখা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD