বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন আইন চাই না: তথ্যমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে, এমন কোনো আইন করা হবে না। কারো কণ্ঠ দমনের চেষ্টা করা হবে না। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম হলো চতুর্থ স্তম্ভ, যার সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় সাইবার সুরক্ষা আইন আরও সময়োপযোগী ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের ওপর নানা ধরনের দমনপীড়ন চালানো হয়েছিল। সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে বিভিন্ন কালাকানুন ব্যবহার করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সরকার সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি আধুনিক এবং স্বচ্ছ আইন প্রণয়ন করতে কাজ করে যাচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD