শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

মালয়েশিয়ার উন্নয়ন: মাহাথির নাকি আনোয়ার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

মালয়েশিয়ার উন্নয়নের ইতিহাসে মাহাথির মোহাম্মদ ও বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম—দুজনের নামই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয়। তবে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাদের অবদানের ধরন ও প্রেক্ষাপট এক নয়। মাহাথির মোহাম্মদের দীর্ঘ শাসনামলে মালয়েশিয়া মূলত কৃষি ও প্রাথমিক পণ্যনির্ভর অর্থনীতি থেকে দ্রুত শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং আধুনিক অবকাঠামোভিত্তিক একটি শক্তিশালী অর্থনীতির দিকে বড় ধরনের ঐতিহাসিক রূপান্তর ঘটে। তাঁর হাত ধরেই কুয়ালালামপুরে পেট্রেওনাস টুইন টাওয়ারের মতো বিশ্বখ্যাত স্থাপনা নির্মিত হয় এবং দেশটি আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন পরিচিতি লাভ করে।

অন্যদিকে, আনোয়ার ইব্রাহিম বিভিন্ন সময়ে অর্থমন্ত্রী ও পরবর্তীতে শীর্ষ নেতৃত্বে থেকে দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবাসের পর বর্তমানে তিনি মালয়েশিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য কাজ করে যাচ্ছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মাহাথির যদি মালয়েশিয়ার আধুনিক ভিত্তির স্থপতি হয়ে থাকেন, তবে আনোয়ার ইব্রাহিম সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, আধুনিক এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার কারিগর হিসেবে ভূমিকা পালন করছেন। মালয়েশিয়ার সাধারণ মানুষ ও রাজনৈতিক পর্যবেক্ষকরা দেশটির এই দুই শীর্ষ নেতার অবদানকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে মূল্যায়ন করে থাকেন, যা দেশটির বর্তমান গণতান্ত্রিক ও অর্থনৈতিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD