শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সেন্টমার্টিনে দ্বিতীয় দিনেও পর্যটকবাহী জাহাজ চলাচল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ

দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার পর দ্বিতীয় দিনেও কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ ছেড়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হওয়ার ধারাবাহিকতায় আজ শুক্রবার দ্বিতীয় দিনেও পর্যটকদের যাতায়াত সচল রয়েছে।

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে এমভি বারো আউলিয়ার পাশাপাশি অন্যান্য অনুমোদিত জাহাজগুলো যথাসময়ে পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ সময় প্রবাল দ্বীপটিতে পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছিলেন। অবশেষে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ায় দ্বীপের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ট্যুর অপারেটররা জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান নিয়মকানুন মেনে জাহাজ পরিচালনা করা হচ্ছে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পক্ষ থেকে নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে পালনের জন্য পর্যটক ও জাহাজের মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD